নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৬ , ০৯:৪৬ এএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, বকুলতলা চত্বরে শেষ হয়েছে উন্নয়নমূলক, শোভাবর্ধন ও আলোকসজ্জাসহ সব ধরনের প্রস্তুতি।
এছাড়া টুঙ্গিপাড়া এলাকার ঘর বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একইসঙ্গে জন্মদিনের অনুষ্ঠানকে সীমিত করার পাশাপাশি স্থগিত করা হয়েছে শিশু কিশোর সমাবেশ।
গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, ১৭ মার্চ সম্পূর্ণরূপে আমাদের এলাকা নিরাপদ থাকবে। আমরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.