নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৫ , ০২:৪৭ পিএম
আগুনে পুড়ে গেছে রাঙামাটির উত্তর, দক্ষিণ, জুম নিয়ন্ত্রণ, অশ্রেণীভুক্ত বন বিভাগের চারটি অফিস। রোববার সকাল ১০ টার দিকে দক্ষিণ বন বিভাগের জেনারেটর বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে জায়িছেন বন বিভাগ ও ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল থেকে রাঙামাটি শহরে বিদ্যুৎ ছিল না। এ ঘাটতি পুরণের জন্য পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কার্যালয়ের জেনারটরটি চালানো হচ্ছিল। জেনারেটর চলার এক পর্যায়ে বিস্ফোরণ হলে আগুনের সূত্রপাত হয়। এ আগুন তাৎক্ষনিক পার্শবর্তী পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ, পার্বত্য চট্টগ্রাম জুম নিয়ন্ত্রণ বন বিভাগ, অশ্রেণীভুক্ত বন বিভাগের ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থলে এলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন লাগার এক ঘন্টার মধ্য সকাল ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে চারটি অফিসের সকল কাগজপত্র, ল্যাপটপসহ অন্যান্য সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, মুলত জেনারেটর বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত হয়।
এটি দ্রুত পার্শবর্তী অফিসে ছড়িয়ে পড়ে। আমরা কোন রকম প্রাণে নিয়ে অফিস ত্যাগ করেছি।
রাঙামাটি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে কত টাকা ক্ষতি হয়েছে আমরা তা হিসাব করছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.