সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৫ , ১১:৪৬ এএম

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত

সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়িতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসাছাত্রের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

রোববার ভোরে উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম জানান, হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।