জামিন পেলেন সাংবাদিক আরিফুল

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৫ , ১১:৩৫ এএম

জামিন পেলেন সাংবাদিক আরিফুল ছবি: ইন্টারনেট

মাদক মামলায় জামিন পেয়েছে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। 

মধ্যরাতে কুড়িগ্রামের বাসা থেকে উঠিয়ে নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে সাজা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটে শুনানি শেষে মাদক মামলায় জামিন পান তিনি। রোববার (১৫ মার্চ) হাইকোর্ট এ রায় দেন।