গোপালগঞ্জে বিলুপ্তির পথে দেশি মাছ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৫ , ১১:০২ এএম

গোপালগঞ্জে বিলুপ্তির পথে দেশি মাছ ছবি: ইন্টারনেট

নদী, হাওড়, বাওর, বিলের এলাকা গোপালগঞ্জ। এখানকার অনেক মানুষের আয়ের বড় উৎস এসব জলাশয়ের মাছ। দেশী প্রজাতির কই, শিং, শোল, বোয়াল, গজার, চিতল, টাকিসহ বিভিন্ন মাছের সুনাম রয়েছে এলাকা জুড়ে । 

মৎস্য অফিসের তথ্য মতে ১৫ বছর আগেও এখানে প্রায় ১০৭ প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু নানা কারণে গত কয়েক বছরে হাওরগুলোর অন্তত ৩২ প্রজাতির মাছ বিলুপ্তর পথে।

 এদিকে এক শ্রেণীর মানুষ খাল-বিলে বাঁধ এবং শ্যালো মেশিন দিয়ে জলাশয়ের পানি তুলে  অপরিকল্পিতভাবে মাছ শিকার করছে। এতে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির অনেক মাছ। 

বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও নার্সারি স্থাপন করে মাছের প্রজাতি সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন গোপালগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস।

খাল বিল থেকে কেউ সেচ দিয়ে মাছ ধরলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।