পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে আজ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৫ , ১০:৫৫ এএম

পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে আজ ছবি: ইন্টারনেট

নিষেধাজ্ঞা প্রত্যাহারকরায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে আজ রবিবার (১৫ মার্চ)। ১০-১২ জন আমদানিকারকের আবেদনের প্রেক্ষিতে অনুমতি দিয়েছে দেশটি।

এতে প্রথম দফায় ৮ হাজার টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে মনে করছেন আমদানিকারকরা।পেঁয়াজ আমদানির খবরে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও।

অভ্যন্তরীন পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গেলবছরের ২৮ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে করে ভারত থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পাঁচ মাস ধরে বন্ধ ছিল পেঁয়াজ আমদানি।