নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৫ , ১০:৩১ এএম
ছবি: ইন্টারনেট
দেশে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রান্তদের দুজনের মধ্যে একজন ইতালি ও একজন জার্মানি থেকে এসেছেন।
এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশে তিনজনের কভিডে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
শুক্রবার আইইডিসিআরের পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্ত তিন ব্যক্তির মধ্যে দুজন সুস্থ হয়েছেন।
এদিকে শনিবার আক্রান্ত তিনজনের মধ্যে শেষ একজনও সুস্থ্য হওয়ার পথে রয়েছে বলে জানায় আইইডিসিআর।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.