নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৫ , ০৯:৫৫ এএম
করোনা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে চট্টগ্রামে আসা ২১ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
গতকাল শনিবার সন্ধ্যায় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে চট্টগ্রামে ফেরা দুইজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ২১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ২০ জন ইতালি ও একজন দুবাই ফেরত বলে জানান তিনি।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে হোম কোয়ারেন্টিনের জন্য বাংলায় একটি নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে- কোনো ব্যক্তির যদি জ্বর (১০০ ফারেনহাইট/৩৮০ সেলসিয়াসের বেশি), কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি থাকে এবং তিনি বিগত ১৪ দিনের মধ্যে আক্রান্ত কোনো দেশ ভ্রমণ করে থাকেন অথবা ওই সময়সীমার মধ্যে নিশ্চিত, সম্ভাব্য কভিড-১৯ আক্রান্ত রোগীর সংসপর্শে এসে থাকেন, তবে ওই ব্যক্তির কভিড-১৯ আক্রান্ত সন্দেহজনক রোগী হিসেবে বিবেচিত হবেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় বাইরের কোনো অতিথির সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.