নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৪ , ০৫:৫১ পিএম
ছবি: ইন্টারনেট
রাজধানীর মিরপুর-১০ নম্বরের ঝুটপট্টিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।শনিবার দুপুর দেড়টার দিকে আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে এই দশ ইউনিটের চেষ্টার আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্টোলরুমের দায়িত্বরত কর্মকর্তা জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন ভবনের ভেতরে কিছু ধোয়া দেখা যাচ্ছে। সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এর আগে ১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে। ১০ মিনিটের মাথায় তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, আগুনের লেলিহান শিখা সেখানকার একটি ভবন এবং তার আশেপাশে ছড়িয়ে পড়েছে।
মিরপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ওই ভবনটিতে গার্মেন্টস কারখানা ও গোডাউন রয়েছে বলে তারা জানতে পেরেছেন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভাতে এগিয়ে আসে।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ভবনটির একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানান তারা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.