নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১২ , ০৩:৪৪ পিএম
বরিশাল, খুলনা ও গোপালগঞ্জ জোনে সড়ক ও জনপথ বিভাগ নির্মিত ২৫টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বরিশাল জেলায় রয়েছে ৬টি সেতু বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৫টি সেতু উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। এ সময় বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বরিশাল অঞ্চলে সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রত্না, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, বিভাগের বরিশাল জোনের গৌরনদীর সাউদের খাল সেতু, গয়নাঘাটা সেতু, আশোকাঠি সেতু, রহমতপুর সেতু, রায়েরহাট সেতু, বোয়ালিয়া বাজার সেতু, বাকেরগঞ্জ সেতু, ঝালকাঠির কাঠালবাড়ি সেতু ও পিরোজপুরে বটতলা সেতুর উদ্বোধন করেন।
ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রভমেন্ট প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তর জাইকার অর্থায়নে এই সেতু নির্মাণ করে। সেতু নির্মিত হওয়ায় এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.