বাবুবাজারে ৫ কোটি টাকার ওষুধ জব্দ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১২ , ১১:০৮ এএম

বাবুবাজারে ৫ কোটি টাকার ওষুধ জব্দ

রাজধানীর বাবুবাজারের সুরেশ্বরী মেডিসিন মার্কেটে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার ভেজাল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আটক করা হয় একজনকে।

বুধবার (১১ মার্চ) রাত ১০ টার দিকে এ অভিযান শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্ব র‍্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি দল। এ সময় তারা বাংলাদেশে অনুমোদনহীন বেশ কিছু বিদেশি ওষুধের মোড়ক উদ্ধার করে।

দেশে তৈরি ওষুধে এসব মোড়ক লাগিয়ে বিদেশি ওষুধ বলে বিক্রি করা হতো বলে জানায়, ওষুধ প্রশাসনের কর্মকর্তা। এছাড়া মেয়াদ উত্তীর্ণ জীবন রক্ষাকারি ইনজেকশন ও ট্যাবলেট জব্দ করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, প্রায় এবছর ধরে একটি চক্র মানব দেহের জন্য ক্ষতিকর এসব ওষুধ তৈরি ও বিক্রি করে আসছিলো।