নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১২ , ০৯:৫৭ এএম
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ই মার্চ) ভোরে টেকনাফের শমলাপুর এলাকায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধ'র এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি 'বন্দুকযুদ্ধে' নিহত দুই রোহিঙ্গা ডাকাত দলের সদস্য।
ভোরে টেকনাফের শমলাপুর এলাকায় সশস্ত্র ডাকাতরা জড়ো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময়, ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে দু'জন নিহত হয়। এ সময় আহত হয় আরও তিনজন।
গোলাগুলির পর ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, একটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহত দু’জনই রোহিঙ্গা ডাকাত সরদার জকির গ্রুপের সদস্য বলে নিশ্চিত করেছে র্যাব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.