নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১২ , ০৯:৫৫ এএম
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১৩ই মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত ভ্রমণ ভিসা স্থগিত করেছে ভারত। তবে কূটনৈতিক, দাপ্তরিক, আন্তর্জাতিক, প্রকল্প ও চাকরির ভিসা দেবে দেশটি। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রিদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যদের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ভিসামুক্ত ভ্রমণকারী বা প্রবাসী ভারতীয়দের জন্যও এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে, কোনও বিদেশি নাগরিককে বাধ্যতামূলকভাবে ভারতে যেতে হলে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বলা হয়, ১৫ই ফেব্রুয়ারি পর চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি ভ্রমণ করেছেন এমন ভারতীয়সহ যেসব বিদেশি ভারতে আসবেন তাদের ন্যূনতম ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.