শিবির ক্যাডার সরওয়ারের হেফাজত থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০২-০৯ , ১২:৫৪ পিএম

শিবির ক্যাডার সরওয়ারের হেফাজত থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সরওয়ারকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়জিদ বোস্তামী থানা হেফাজতে নেয়ার পর তার কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করে।রবিবার (৯জানুয়ারি) ভোরে সরওয়ারকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সরওয়ারের দেয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন খোন্দকারাবাদ কালু মুন্সীর বাড়ীস্থ আবদুল কাদেরের বাড়ির উত্তর পাশে মাটির নিচে অস্ত্র আছে বলে জানায় সরওয়ার। এ সময় একটি  একে-২২ রাইফেল,৩০ রাউন্ড গুলি, ২টি এলজি ও ৪টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

শিবির ক্যাডার সরওয়ারের কাছে ‘অবৈধ অস্ত্র ভাণ্ডার রয়েছে শিবির ক্যাডার সরওয়ারের হেফাজতে’ শিরোনামে শনিবার সন্ধ্যায় একটি প্রতিবেদন গতকাল প্রকাশ করে সিটিজেন নিউজ।সংবাদ প্রকাশের পর রবিবার (৯জানুয়ারি) ভোরে সরওয়ারকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে এসব অস্ত্রের সন্ধান পায় পুলিশ।

পুলিশের দাবি, আটক সরওয়ারের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ ১৫টি মামলা ও ৩টি ডায়েরি রয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম সিটিজেন নিউজকে জানান,শিবির সন্ত্রাসী সরওয়ারের দেওয়া তথ্য মতে বায়েজিদ বোস্তামী থানাধীন খোন্দকারাবাদ কালু মুন্সীর বাড়ীস্থ আবদুল কাদেরের বাড়ির উত্তর পাশে মাটির নিচ থেকে ১টি একে-২২ রাইফেল,৩০ রাউন্ড গুলি, ২টি এলজি ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে জানান, চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির সন্ত্রাসী সরওয়ার ওরফে বাবলাকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটকের পর বায়েজিদ বোস্তামী থানাকে বিষয়টি নিশ্চিত করে। পরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের হেফাজতে নেয়ার পর সরওয়ারের দেওয়া তথ্য মতে ১টি একে-২২ রাইফেল,৩০ রাউন্ড গুলি, ২টি এলজি ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত আরও রিপোর্ট পড়ুন:

শিবির ক্যাডার সরওয়ার ইমিগ্রেশনে গ্রেফতার; আনা হচ্ছে চট্টগ্রামে

শিবির ক্যাডার সরওয়ার-ম্যাক্সন কাতারে গ্রেফতার!

চট্টগ্রামে শিবিরের ৫ ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার

সাংবাদিককে শিবির ক্যাডার সরওয়ার-ম্যাক্সনের হুমকি

কাতার থেকে শিবির ক্যাডার ম্যাক্সন-সরওয়ারের চাঁদাবাজি