রাঙামাটিতে বাড়ছে কমলা উৎপাদন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০১৯-১২-৩০ , ১০:৪০ এএম

রাঙামাটিতে বাড়ছে কমলা উৎপাদন

রাঙামাটিতে বাড়ছে কমলার ও উৎপাদন। ভালো ফলন আর লাভ বেশি বলে কমলার বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে এসব অঞ্চলে।

জানাযায়, রাঙামাটির সাজেক এলাকায় ব্যাপক হারে কমলা চাষ করা হচ্ছে কয়েক বছর আগে থেকেই। মাটি ও আবহাওয়া ভালো হওয়ায় জেলার নানিয়ার চর, বিলাইছড়ি, বাঘাইছড়ি ও কাপ্তাই উপজেলায় এ কমলার চাষ হয়ে থাকে। পাহাড়ে উৎপাদিত কমলা সুমিষ্ট হওয়ায় বাজারে চাহিদাও বেশ ভালো।

এ বছর, রাঙামাটি জেলার ৭৫০ হেক্টর জমিতে প্রায় ৮ হাজার টন কমলা উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে।