নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০২ , ০৬:১৪ পিএম
ছবি: ইন্টারনেট
হাইকোর্টের দেয়া ৫ দফা নির্দেশনা হলো, পুলিশের প্রত্যেক এএসপি অধীনস্থ প্রতিটি থানার ওসির সঙ্গে ৬ মাসে অন্তত একবার গণপিটুনি প্রবণতা নিয়ে মিটিং করবেন। গুজব বা গণপিটুনির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার ও সামাজিক মাধ্যমে উস্কানি দেয়া ঠেকানোর পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণপিটুনির ঘটনায় তাৎক্ষণিক এফআইআর নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ সুপারকে অবহিত করবেন থানার ওসি।
গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় উত্তর বাড্ডা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের অবহেলা ছিল কি না সে বিষয়ে ঢাকার জেলা শিক্ষা অফিসার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও জানান হাইকোর্ট।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.