অগ্নিকাণ্ডে একই পরিবারের সবাই...

স্ত্রী-সন্তানের পর মারা গেলেন স্বামীও

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-০২ , ০৪:৩৭ পিএম

স্ত্রী-সন্তানের পর মারা গেলেন স্বামীও

রাজধানীর মগবাজারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে পাঁচ বছরের শিশু সন্তান মারা যাওয়ার পর স্ত্রীকে হারান তিনি। আর তার একদিন পর আজ সোমবার (২মার্চ) না ফেরার দেশে চলে গেলেন স্বামী একেএম শহীদুল রনিও (৪০)। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

রাজধানীর মগবাজারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, শহীদুলের শরীরের ৪৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে গত রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং ঘটনার দিন অগ্নিদগ্ধ হয়ে তার পাঁচ বছর বয়সী ছেলে একেএম রুশদীর মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার মগবাজারে পাঁচতলা একটি ভবনের নিচতলার গ্যারেজ থেকে লাগা আগুনে রুশদীসহ তিনজনের মৃত্যু হয়। দগ্ধ হন পাঁচজন।