নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-০২ , ০৪:২৪ পিএম
আটককৃতরা হলো- মো. সোহেল (৩০), মো. খোকন (৩০), মো. নুরুল ইসলাম ওরফে বাবু (২২), মো. চাঁন মিয়া (২২), মো. স্বপন মিয়া (২০), মো. জহিরুল ইসলাম (২০), মো. তুষার (২০), মো. নাহিদ (১৯), মো. ফাহিম হোসেন (১৯), মো. জনি (২০) ও মো. আলী (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ৭টি স্টিলের চাপাতি, ৪টি চাকু এবং ৩৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান সিটিজেন নিউজকে জানান, খিলগাঁও থানার নবীন বাগের বালুর মাঠে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিয়ে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানা পুলিশের কয়েকটি টিম ওই স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ১১জন ডাকাতকে আটক করে।
আটককৃতরা ডাকাতির পাশাপাশি মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত।
এই সংক্রান্তে খিলগাঁও থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.