নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০২ , ০৩:৩২ পিএম
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় একটি কলোনিতে অগ্নিদগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে হাজী জহিরুল ইসলামের সেমিপাকা কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা এলাকার মোহন (৩৫) ও চাঁদপুরের কচুয়া এলাকার জাকির হোসেন (৩৫)।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানায়, অগ্নিদগ্ধ এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কেউ। তারা বলছেন, তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.