নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০২ , ১২:৩৮ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হলো ‘জয় বাংলা কনসার্ট ২০২০’-এর টি-শার্ট, মগ ও পোস্টার। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত বছরগুলোর মতো এবারও ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। মুজিববর্ষ উপলক্ষে এবারের কনসার্ট পাবে ভিন্নমাত্রা।
মুজিববর্ষে বিশেষ আয়োজনে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। জয় বাংলা কনসার্টের নিবন্ধন শিগগির শুরু হবে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকছে এ বছরও। নিবন্ধনের মাধ্যমে কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকছে।
৭ মার্চ দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত কনসার্ট চলবে। তাতে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল এফ মাইনর, ভাইকিং, এভোয়েড রাফা, ক্রিপটিক ফেইট, লালন, শূন্য, আরবোভাইরাস, চিরকুট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এবং মিনার রহমান। মুজিববর্ষ উপলক্ষে এবারের কনসার্টে থাকছে আরও জমকালো আয়োজন। এ ছাড়াও কনসার্টে থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল প্রেজেন্টেশন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.