নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০২-০৯ , ০৭:৫৩ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন ক্যাডার বহির্ভূত কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া সবাইকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দিতে হবে। যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর বা https://mopa.gov.bd/ ওয়েবসাইটে পাঠাতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক জুলহাজ আলী সরকার, শিল্প মন্ত্রণালয়ের কবির হোসেন, ভূমি মন্ত্রণালয়ের আবু হারিস মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আফরোজা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আবুল কালাম আজাদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মামুন হোসেন।
খাদ্য মন্ত্রণালয়ের তাহমিনা খানম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মোল্লা সোহাগ হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব মোস্তাফিজুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কবির উদ্দিন হাওলাদার, পরিকল্পনা বিভাগের আবু কায়েছ আকন্দ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের হাবিবুর রহমান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.