নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০২-০৭ , ০৪:০১ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।
এ সংক্রান্ত ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে এটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় আমি বলেছি, এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে।
তিনি আরও বলেন, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাতজোড় করে বলছি এই ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.