নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০১-১৫ , ০৬:৪৯ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়েছে।
দূতাবাস থেকে জানানো হয়, ‘আজ রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।’
এ বিষয়ে ক্রিস্টেনসেন বলেন, “রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারীত্বে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে, দুই দেশের মানুষের উপকার হয় এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে, এবং আমাদের দুই দেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসাথে কাজ করেছি। এই কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে আমি আগ্রহী।”
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ তার স্ত্রী ডিন ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছেন।
তিনি সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেটের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
এ সময় তিনি বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতা, নিরাপত্তা সহায়তা, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং অস্ত্র বিস্তাররোধ কার্যক্রম তদারকি করেন।
তিনি যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের একজন ক্যারিয়ার কর্মকর্তা। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ক্রিস্টেনসেন এখন পর্যন্ত ফিলিপাইন, এল সালভাদর ও ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের মিশনগুলোতে দায়িত্ব পালনও রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.