নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১১-১২ , ০৯:১২ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে তা বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার সংবাদ পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.