নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১০-০৭ , ০২:২২ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
ফেনীর সোনাগাজী আমিরাবাদে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছে থাকা একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে সেই অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই সাইদুল ও মোফাজ্জল, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ওই এলাকায় গেলে আসামিদের স্বজনেরা পুলিশকে ঘেরাও করে। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় তারা। পরে সোনাগাজী মডেল থানা থেকে আরও পুলিশ গিয়ে এলাকাটিকে ঘিরে রাতভর অভিযান পরিচালনা করে। এ সময় রিপন নামের এক যুবককে আটক করে এবং ছিনতাই হওয়া ওয়াকি-টকি ও শর্টগান উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয় নাগরিকদের সহায়তায় অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।
তিনি আরও জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে। পলাতক আসামি আরিফ ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.