নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০৯-১৫ , ০১:৩৮ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় ৪০-৫০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার ( ১৫ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেওয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
স্থানীয় বাসিন্দা জিন্নাতের স্ত্রী আমেনা বেগম বলেন, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পাই। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ৪০-৫০টি ককটেল এখানে ছিল। এখনো এলাকাবাসী আতঙ্কিত।
স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, ভোরে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। পরে কবরস্থানে গিয়ে দেখি পাশে থাকা একটি দেওয়াল ভেঙে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশপাশে অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুত রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ককটেল মজুতকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.