নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১০ , ১১:১২ এএম
বগুড়া শহরে গোলাগুলিতে ১৫ মামলার আসামি নিহত হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে কবির হোসেন ওরফে মিনকো নামে ওই আসামি নিহত হয়।
নিহত মিনকো বগুড়া শহরের চকফরিদ কলোনি এলাকার আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে জোড়াখুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন অভিযোগে মামলা ১৫টি মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, একটি চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে।
বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সোমবার রাত ১টা ৩০মিনিটের দিকে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় প্রচণ্ড গোলাগুলির খবর পান। তারপর তিনিসহ বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ডিবি পুলিশের পরিদর্শক আসলাম আলীসহ তাদের টিম ঘটনাস্থলে যান।
সেখানে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেজ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় ৪ মাস আগে তিনি জামিনে ছাড়া পেয়েছে বলে তারা জানতে পেরেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.