নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০২-০৮ , ০৫:০৮ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। আজ গাজীপুর থেকে এই অভিযান শুরু হবে।
এদিকে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ নেতাকর্মী আহত হন।
এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
ওই সমাবেশে বিক্ষোভকারীরা দাবি তুলেন- আগামীকাল দুপুর ১২টার মাঝে হামলাকারীদের গ্রেফতার করতে হবে, সারাদেশে চিরুনি অভিযান চালিয়ে 'আওয়ামী সন্ত্রাসী’দের গ্রেফতার ও সাত দিনের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে, প্রশাসনের দায়িত্বে অবহেলার বিচার ও উপদেষ্টাদের জবাবদিহি করতে হবে, 'আওয়ামী সন্ত্রাসীদের' স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারিভাবে সিলগালা করতে হবে, তাজউদ্দীন মেডিকেলের চিকিৎসা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে দ্রুতগতিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আজকের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি সরকারিভাবে সিলগালা না করা হলে সেগুলোও ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে হুমকি দিয়েছে তারা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.