নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৪-১২-২৬ , ০৮:৩৭ এএম
ছবি: নাগরিক পত্রিকা
সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশাসনের প্রাণকেন্দ্রটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সচিবালয়ে আগুনের খবরে সেখানে ভিড় করেছেন উৎসুক জনতা। ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান, প্রায় ৬ ঘন্টা আগুনে কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনার পরও পরিস্থিতি বিবেচনায় সচিবালয়ের নিরাপত্তা বাড়ানো হয়। আর মাত্র দেড় ঘণ্টার মধ্যে দিনের কার্যক্রম শুরু হবে—এ কারণে ভোর থেকেই সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের প্রবেশপথগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্যরা মোতায়েন হয়েছেন। বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের তৎপরতা দেখা গেছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, "সচিবালয়ের আগুনের ঘটনায় উদ্ধারকাজে সহায়তার জন্য দুটি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।"
তবে এখন পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। পুড়ে যাওয়া কক্ষে কক্ষে প্রবেশ আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.