নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৪-১২-২৩ , ০৪:০৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা লঞ্চ থেকে ৫ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এছাড়া মুমূর্ষ অবস্থায় ২ জনকে উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধারকৃত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কোস্টগার্ড।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের পর এ ঘটনা ঘটে।
চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ানএ তথ্য নিশ্চিত করে
বলেন, আমরা এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি এবং মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩ জনকে।’ তিনি জানান, অভিযান এখনো চলছে।
এদিকে, চাঁদপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—থেকে কল পাওয়ার পর ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি দল। বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন চাঁদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.