নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৯ , ১০:৫২ এএম
পদ্মায় নৌকাডুবির ঘটনার চারদিন পর নববধূ সুইটি খাতুন পূর্ণিমা (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর শাহাপুর এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা করা হয়।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়জনে। আর ঘটনার পর বিভিন্নভাবে উদ্ধার হয়ে এসেছেন আরও ৩২ জন।
বরযাত্রীবাহী নৌকায় স্বামীসহ তিনি বসেছিলেন। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। একটি বালুবাহী ট্রলারের সহায়তায় স্বামী উদ্ধার হলেও সুইটি সে সময় স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এরপর আজ তাঁর মৃতদেহ মিলল পদ্মায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.