নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৪-১২-২২ , ০৯:২৫ এএম
ছবি: নাগরিক পত্রিকা
দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এর পরের ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার দেশের সর্বনিম্ন ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ রোববার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরদিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.