বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৩-০৩-০৬ , ০৯:২০ এএম

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ ছবি: নাগরিক পত্রিকা

বাগেরহাটের ফকিরহাটে দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকাল ৬টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুর রহমান নাগরিক পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানের মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাককে পেছন দিক থেকে ইলিশ মাছ ভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে ইলিশ মাছ ভর্তি ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ট্রাক দুটির হেলপার মারা গেছেন। একজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করেছে। তবে ট্রাক দুটির চালক পালিয়েছেন।’