পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ, বাড়িঘরে আগুন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০৩-০৩ , ০৭:০৬ পিএম

পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ, বাড়িঘরে আগুন ছবি: নাগরিক পত্রিকা

পঞ্চগড়ে আহমদীয়া মুসলিম জামায়াতের সালানা জলসাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে পঞ্চগড়ে। জলসা বন্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ মুসল্লিদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ প্রায় ৫০ আহত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই সংঘর্ষ শুরু হয়। বিক্ষুব্ধ মুসল্লিদের দিকে লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট, টিয়ারশেল এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। অপরদিক থেকে মুসল্লিারাও ইট পাটকেল নিক্ষেপ করে। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে পঞ্চগড় জেলা শহরে যেন এক রণক্ষেত্র সৃষ্টি হয়।এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবিও মোতায়েন করা হয়েছে। সূত্র: চ্যানেল ২৪