নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০২-২৫ , ০৬:৩৯ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের সন্তান যেন মাদক, জঙ্গিবাদে না জড়িয়ে পড়ে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিএনপি সরকার মানেই সন্ত্রাস আর জঙ্গিবাদ। তাই তাদের সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না। সাজাপ্রাপ্ত আসামী যে দলের নেতা, সেই দলের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা ভুল। আওয়ামী লীগ গণমানুষের দল। আর বিএনপি-জাতীয় পার্টি ক্ষমতার উচ্ছিষ্টভোগী।
তিনি বলেন, করোনা মহামারির কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। শত সমস্যার মধ্যেও আমরা দেশের উন্নয়ন অব্যাহত রেখে যাচ্ছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.