তুরস্কে ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৩-০২-১৪ , ০৭:৩৮ এএম
ছবি: নাগরিক পত্রিকা
তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বাধীন বিশেষ উদ্ধারকারী দল। ২৪ ঘণ্টায় দেশটিতে উদ্ধার অভিয়ান চালিয়ে যাচ্ছে তারা।
বাংলাদেশের উদ্ধারকারী দলটির গণমাধ্যম সমন্বয়ক ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান জানান, সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) চতুর্থ দিনের মতো তারা তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় কাজ করেন। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে ছয়টি মরদেহ। এ পর্যন্ত তারা একজনকে জীবিত এবং মোট ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন।
গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্কের দশটি ও সিরিয়ার চারটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়। সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মৃত মানুষের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে।
সরকারের দেওয়া তথ্য অনুসারে, তুরস্কে মারা গেছেন ৩১ হাজার ৬৪৩ জন; আর সিরিয়ায় মারা গেছেন ৪ হাজার ৫৭৪ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.