নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০২-১৪ , ০৬:৩৮ এএম
ছবি: নাগরিক পত্রিকা
আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চান বলে জানালেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বলেন, আমাকে আল্লাহ যদি জীবন দেয় সেই নির্বাচন (আগামী নির্বাচন) পর্যন্ত, আমি একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই। এটাই আমার চরম প্রত্যাশা।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে গণমাধ্যমে সামনে এসব কথা বলেন মোহাম্মদ সাহাবুদ্দিন।
এসময় আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিরোধী দলগুলোকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘আমি সব সরকারবিরোধী দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা আসেন, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরামর্শ দিন। সেই পরামর্শ নির্বাচন কমিশনের কাছে বলবেন, সরকারের কাছে বলবেন। ’
রাষ্ট্রপতি বলেন, সেই পরামর্শ সংবিধানের মধ্য থেকে যতটুকু সরকার পারবে একোমোডেশন করতে, জনগণের রায়কে সঠিকভাবে প্রতিফলন হওয়ার পথে যাতে কোনোরকম অন্তরায় না থাকে, কোনোরকম প্রশ্ন না হয় সেভাবেই যেন নির্বাচনটি হয়।
রাষ্ট্রপতি বলেন, দেশের মালিক জনগণ। দেশবাসীর প্রতি আমার একটি অনুরোধ থাকবে, সামনে জাতীয় নির্বাচন। আমাদের সংবিধান অনুযায়ী জনগণই এ রাষ্ট্রের মালিক। সংবিধানের ৭ ধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে দেশের মালিক জনগণ। তাহলে জনগণে এগিয়ে আসতে হবে। নিজের ভোটাধিকার নিজেকে প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে।
মোহাম্মদ সাহাবুদ্দিন আরও বলেন, আগামীতে জনগণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলকে নির্বাচিত করবে। লক্ষ্য রাখতে হবে, আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, যেহেতু আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার এই আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। যে সরকার বা যাকে নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের হয়। যেহেতু স্বাধীনতা এনেছে বীর মুক্তিযোদ্ধারা, দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই। এটাই আমার চরম আকাঙ্ক্ষা। জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.