নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২২-১২-৩০ , ০৫:৩৬ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
মেহেরপুরের মুজিবনগরে জামায়াত ইসলামীর ৮ মহিলা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাষ্টারের বাড়িতে সরকার বিরোধী গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে শতাধিক বিভিন্ন প্রকারের বই জব্দ করা হয়।
মুজিবনগর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, জামায়াত ইসলামের কিছু নারী সদস্য সরকার বিরোধী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী রকেয়া খাতুন(৪২), শিবপুর গাজী পাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী শম্পা খাতুন (২৮), মোনাখালীর গ্রামের উত্তর পাড়ার ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন(৪০), মোনাখালী বাজার পাড়ার নয়ন মিয়ার স্ত্রী হানিফা আক্তার বিউটি(৩৪), শিবপুর মসজিদ পাড়ার চাঁদ আলীর স্ত্রী হাফিজা খাতুন(৩৮), রামনগর মধ্যপাড়ার দুরুদ আলীর স্ত্রী রেজমিনা খাতুন, (৪৪) শিবপুর গলাকাটা পাড়ার নজরুল ইসলাম মালীথার স্ত্রী সালেহার খাতুন(৪০) এবং বিশ্বনাথপুর বড় মসজিদ পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া জান্নাতি (২৫) কে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে পবিত্র সীরাতন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর আহবান, দ্বীন ইসলামের ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ধারণা, ইমানের হাকীকত, নামাজ রোজার হাকীকত, তাফহীমুল কুরআন, আদর্শ মানব মুহাম্মদ (সা.) কুরআন ও হাদীসের আলোকে রাসুল মুহাম্মদ (সা.) দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব,বিষয় ভিত্তিক কোরআন ও হাদীস, ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন, জামায়াত এবং জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ইসলামী ছাত্রী সংস্থাসহ প্রায় শতাধিক বই জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১২/১৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.