নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২২-১২-১০ , ০১:৩৪ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
গোলাপবাগে সমাবেশ শেষ করে স্বাভাবিকভাবে ফিরে যাবেন বিএনপি নেতাকর্মীরা। তবে কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, সরকারি ও জনগণের সম্পদ ভাংচুরের চেষ্টা করে, তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এদিকে রাজধানীতে সকাল থেকে যানবাহনয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনেন চলাচল কম। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এমন কোনো নিষেধের নির্দেশনা নেই। স্বাভাবিক জীবনযাপনের জন্য যা করার সবই করবে, কোনো সমস্যা নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এসব বিষয়ে কাউকে কোনো বাধা দেয়নি।’
বিপ্লব কুমার সরকার আরও বলেন, ‘ঢাকা শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য, ঢাকা শহরের সম্মানিত ২ কোটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মহানগর পুলিশ অঙ্গীকারবদ্ধ। আমরা জনগণের জানমালের নিরাপত্তা জন্য দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। তাই সাধারণ মানুষের জানমালের কোনো রকম যেন ক্ষতি না হয়, তাদের ব্যক্তিজীবন এবং তাদের সম্পদ রক্ষা হয়, সেজন্য ডিএমপির প্রতিটি সদস্য নিবেদিতভবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জীবন এবং সম্পদ রক্ষার যে দায়িত্ব আমাদের উপরে পড়েছে, আমরা সেটা করতে বাধ্য।‘
পুলিশের প্রতিটি সদস্যকে সবসময় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুই-তিন দিন আগেও পুলিশ সদস্যের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, আঘাত করা হয়েছিল এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। আমি এখানে এসে আমাদের পুলিশ সদস্যদের ব্রিফ করছিলাম, উনারা যেন সর্বোচ্চ সতর্ক থাকে। জনগণের জানমালের কোনও ক্ষতি করতে না পারে এবং আমরা যারা দায়িত্ব পালন করছি, আমাদের যেন কোন ক্ষতি করতে না পারে। এ জন্য আমাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.