নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২২-১১-০১ , ০৯:১২ এএম
ছবি: নাগরিক পত্রিকা
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই ডিসেম্বরে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার ৩১ (অক্টোবর) আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
এ ছাড়া জরুরি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গণমাধ্যমকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, আগামী ১৬ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতির সঙ্গে দেখা করবেন এবং তারিখ নির্ধারণ করবেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.