আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২২-১০-২৯ , ০৬:৫৪ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। রাশিয়ার বোমা হামলার অভিযানের কারণে ইউক্রেনজুড়ে এই বিদ্যুৎ বিপর্যয়। খবর আলজাজিরার।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, দেশটিতে চার মিলিয়ন অর্থাৎ ৪০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের কর্মকর্তারা ‘অভূতপূর্ব’ বিভ্রাটের বিষয়ে সতর্ক করেছেন।
বার্তাসংস্থা বাসস এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সান্ধ্যকালীন ভাষণে জেলেনস্কি আরও বলেন, ‘এই সময়ে দেশের অনেক শহর ও অঞ্চলে ব্ল্যাকআউট (অন্ধকার) শিডিউল চলছে। আমরা এ ধরনের ব্ল্যাকআউটের সময় কমিয়ে আনতে সবকিছু করছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.