আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২২-১০-২৮ , ০৩:০৭ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
ইরানে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন। কুর্দি নারী মাশা আমিনির গ্রেপ্তার ও মৃত্যু ঘিরে দেশটিতে টানা ছয় সপ্তাহের বিক্ষোভের মধ্যেই নতুন করে প্রাণহানির এই ঘটনা ঘটল বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার সংস্থাটি এই তথ্য জানায়। আজ শুক্রবার (২৮ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
অ্যামনেস্টি জানিয়েছে, প্রায় ছয় সপ্তাহের নারী-নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই এবার মারাত্মক দমন-পীড়ন চালিয়ে বুধবার সন্ধ্যা থেকে ইরানের নিরাপত্তা বাহিনী অন্তত আট জনকে হত্যা করেছে।
‘আগ্নেয়াস্ত্রের বেপরোয়া এবং বেআইনি ব্যবহারের’ নিন্দা জানিয়ে অ্যামনেস্টি জানায়, ‘ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে গতকাল (বুধবার) রাত থেকে অন্তত আট জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীরা শোকপ্রকাশকারী এবং বিক্ষোভকারীদের ওপর আবারও গুলিবর্ষণ করলে প্রাণহানির এই ঘটনা ঘটে।’
সংবাদমাধ্যম বলছে, ইরানে পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর কারণে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা এখনও অব্যাহত রয়েছে এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাহাবাদে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়। মূলত আগের রাতে সেখানে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.