যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বসতবাড়ি থেকে ৮ মৃতদেহ উদ্ধার

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২২-১০-২৮ , ০২:৫০ পিএম

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বসতবাড়ি থেকে ৮ মৃতদেহ উদ্ধার ছবি: নাগরিক পত্রিকা

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরের ব্রোকেন অ্যারো এলকায় একটি জ্বলন্ত বাড়িতে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এটিকে একাধিক হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু হয়েছে বলে এপি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ব্রোকেন অ্যারো হলো তুলসার একটি উপশহর এবং মূল ওকলাহোমা শহর থেকে প্রায় ১২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক সংবাদ সম্মেলনে ব্রোকেন অ্যারো পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য বসবাস করতেন।

বৃহস্পতিবার রাত পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। যারা ওই বাড়িতে বসবাস করছিলেন তারা মৃত আটজনের মধ্যে আছেন কিনা তাও জানা যায়নি।

পরিকল্পনা করে এটি কেউ এটি ঘটিয়েছে কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে জানিয়েছে পুলিশ।