অর্থনৈতিক ডেস্ক
আপডেট: ২০২২-১০-২৭ , ০৬:৩৩ এএম
ছবি: নাগরিক পত্রিকা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করছে সরকার। বুধবার (২৬ অক্টোবর) আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন বলেছেন, ঋণ পেতে কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, “আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। আজ (বুধবার) প্রথম মিটিং ছিল। মিটিং শুরু হয়েছে, সামনে আরও আলোচনা চলবে।”
এর আগে বুধবার আইএমএফ প্রতিনিধিদল ১৫ দিনের সফরে ঢাকায় আসে। আইএমএফ মিশনের প্রধান রাহুল আনন্দ এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এ দলটি ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে।
বৈঠকে বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদে ঋণ দিতে আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
এছাড়া প্রতিনিধিদলটি কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে সরকারের নীতিনির্ধারক এবং অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.