নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২২-১০-২৩ , ০৯:২০ এএম
ছবি: নাগরিক পত্রিকা
সেতুর সঙ্গে ধাক্কা লেগে ঢাকা-ডামুড্যাগামী যাত্রীবাহী লঞ্চ স্বর্নদ্বীপের ৩ যাত্রী মারা গেছেন। রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইক্কা নামক স্থানে জয়ন্তিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতেরা হলেন জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।
পুলিশ জানায়, গোসাইরহাটের সাইক্কা এলাকায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা লাগে। পানির ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন ২ জন।
গোসাইরহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার গণমাধ্যমে বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্নদ্বীপ লঞ্চটি ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে আসে।
ভোর রাতের দিকে মেঘনা নদী থেকে লঞ্চ জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। গোসাইরহাটের সাইক্কা এলাকায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা লাগে। ওই পানির ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, লঞ্চ দুর্ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত ৩ যাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.