সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২২-১০-২০ , ০৯:৪৩ এএম
ছবি: নাগরিক পত্রিকা
কানাডা থেকে ৫০ হাজার টন এমওপি এবং মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে সরকার। ১৯ অক্টোবর এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠকের পর অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিবালয়ের যুগ্ম সচিব মো. রাহাত আনোয়ার।
তিনি জানান, সভায় সরকারি ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ২টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি এবং বাণিজ্য মন্ত্রণালেয়ের ৩টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৫৫ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা।
তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ৪৩৭ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকায় ৬ষ্ঠ লটে ৫০ হাজার মে. টন এমওপি (পটাশ) সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
একই পদ্ধতিতে ৩০২ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকায় মরক্কোর ওসিপি এস এ থেকে নবম লটে ৪০ হাজার মে. টন ডিএপি (ফসফেট) সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.