আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২২-০১-০৮ , ০৮:৫৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
এক সপ্তাহে চারবার রেকর্ড ভঙ্গ করে করোনা ভাইরাসের বেদম দৌড়ের মধ্যে দিয়ে নতুন বছরে পদার্পণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওমিক্রন আতংক ও অর্থনৈতিক অনিশ্চয়তার আশংকা আপামর সাধারণ মানুষের মনে।
করোনাভাইরাস শেষ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০২০ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন জো বাইডেন। কিন্তু তিনি এখন জনপ্রিয়তা হারাচ্ছেন। এ'বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের সংসদ বা কংগ্রেসের নির্বাচন হতে যাচ্ছে, তার সাথে থাকবে ৩৬টি রাজ্যের গভর্নর পদে নির্বাচন। ওমিক্রন এই 'মিড-টার্ম' নির্বাচনে বাইডেন প্রশাসনের জন্য হবে বড় এক লিটমাস টেস্ট।
টেস্ট কিটের সংকট
ওমিক্রন কোভিড-১৯ এর আগের ভেরিয়েন্টগুলোর চেয়ে তুলনামূলক ভাবে কম ভয়াবহ হলেও, তা অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। জানুয়ারি মাসের ৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লক্ষ করোনাভাইরাস কেস শনাক্ত করা হয়। কিন্তু টেস্ট কিটের সংকট, বাড়িতে টেস্ট করা এবং ছুটির কারণে দেরিতে রিপোর্ট করার কারণে এই সংখ্যাকেও পূর্ণ চিত্র মনে করা হচ্ছে না।
তাছাড়া বহু মানুষের উপসর্গ বিহীন সংক্রমণ থাকতে পারে যা তাঁরা নিজেরাই জানেন না। মহামারিতে প্রথমবারের মতো প্রতিদিন গড়ে (বিগত সাত দিনের গড়) চার লক্ষরও বেশি নতুন কেসের রেকর্ড করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। (সূত্র: নিউ ইয়র্ক টাইমস)
কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকদের নতুন অনুমান বলছে যে ৯ই জানুয়ারি নাগাদ যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে কেসের সংখ্যা হতে পারে প্রায় ২৫ লক্ষ, যদিও এই সংখ্যা ৫৪ লক্ষ পর্যন্ত হতে পারে।
ওমিক্রন ঝুঁকিতে শিশু
এবার এই নতুন ভেরিয়েন্ট, অমিক্রন শিশুদের আক্রান্ত করছে অনেক বেশি। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কোভিড-১৯ আক্রান্ত হয়ে রুগী ভর্তির সংখ্যা বেড়েছে কয়েকগুণ। এই মুহূর্তে অমিক্রন সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কে ।
নিউ ইয়র্ক স্টেটের স্বাস্থ্য বিভাগ এক বার্তায় জানিয়েছে - ডিসেম্বরের ৫ থেকে ২৪ তারিখের মধ্যে এই সংখ্যা বেড়েছে চারগুণ। নিউ ইয়র্ক স্টেটের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কমিশনার ডঃ মেরি টি বাসেট বলেছেন ''শিশুদের কোভিড-১৯ এর ঝুঁকি বাস্তব।'' তিনি অভিভাবকদের পাঁচ বছর বয়সী বাচ্চাদের টিকা দিতে উৎসাহী করেছেন।
কিন্তু বাস্তবতা হচ্ছে টিকা নেবার পরও কোভিড আক্রান্ত হয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে। স্বাস্থ্য বিভাগের এক বার্তায় দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ভর্তি হওয়া ৫-১১ বছর বয়সী শিশুদের কারও সম্পূর্ণ টিকা দেয়া ছিল না। একই সময়ে ভর্তি হওয়া ১২-১৭ বছর বয়সীদের মধ্যে এক-চতুর্থাংশের সম্পূর্ণরূপে টিকা দেয়া হয়েছিল।
পরিষ্কারভাবে বোঝা যায় টিকা দেবার পরও শিশুদের আক্রান্ত হবার সংখ্যা কোনও অংশে কম না।
ওমিক্রনের এই ভয়াবহতার মধ্যে, যেখানে হাসপাতালে স্থান সঙ্কুলান করা কষ্টকর হয়ে পড়েছে - অনেকের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে। সূত্র: বিবিসি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.