সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১১-২২ , ০৭:৩৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ১২টি পৌরসভা সাধারণ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানানো হয়।
ইসির চিঠি অনুযায়ী ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ’ ভোট সম্পন্ন করার লক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন রাজধানীর আগারগাঁও এ নির্বাচন ভবনে সকাল ১১টায় বৈঠক অনুষ্ঠিত হবে।
চিঠিটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সভায় সভাপতিত্ব করবেন। এ ছাড়া নির্বাচন কমিশনাররা সভায় উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.