সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১১-১০ , ০৮:৫৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সংস্কার কাজের জন্য তিন মাস বন্ধ থাকবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের ফ্লাইট। আজ বুধবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তৌহিদ-উল আহসান বলেন, আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাতের ফ্লাইট। এ সময় রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে।
বন্ধ থাকার কারণ প্রসঙ্গে তৌহিদ-উল আহসান বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। যার নির্মাণকাজ চলবে রাতে। সংস্কারের সময়টাতেই বন্ধ থাকবে রানওয়ে। তবে এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনও প্রভাব পড়বে না। তবে এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.