আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১১-১০ , ০৭:৩৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে মঙ্গলবার দুপুরে ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) সকাল ১১টা ২০ মিনিটে (স্থানীয় সময়) চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান স্বাগত জানান।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারি বাসভবন এলিসি প্যালেসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এবং প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফরাসি প্রেসিডেন্ট একান্ত আলাপে বসেন। এবং উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন।
৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য এবং ফ্রান্সে তার দুই সপ্তাহের সফরে গ্লাসগো পৌঁছান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.